মাদারীপুরে খেলাফত মজলিসের ১৫ নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব

2026-02-07T13:08:14+00:00
2026-02-07T13:08:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলীয় শৃঙ্খলা ভঙ্গে
মাদারীপুরে খেলাফত মজলিসের ১৫ নেতার পদ স্থগিত
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৬০)
X

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরীসহ ১৫ নেতার পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা কার্য-নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় নতুন ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাওলানা লোকমান হোসেনকে।

পদ স্থগিত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন: জেলা কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মুফতি উসামা খান মাদানী, মাওলানা ইমরান হুসাইন খান, মাওলানা মুহাম্মাদুল্লাহ ফাহমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল খান, মাওলানা মারুফ বিল্লাহ সাক্বাফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব, সহ-অফিস সম্পাদক মাওলানা সাজিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরান কাজী, জেলা নির্বাহী সদস্য মুফতি সরোয়ার হোসেন, রাজৈর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা অহিদুজ্জামান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ ও শিবচর উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার।

ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা লোকমান হোসেন সংবাদ সম্মেলনে বলেন, মাদারীপুর-১ আসনে সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং মাদারীপুর-২ আসনে মুফতি আব্দুস সোবাহানকে ১১ দলীয় ও খেলাফত মজলিসের প্রার্থী করা হয়েছে। তবে কিছু নেতা ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে প্রকাশ্যভাবে কাজ করছেন। এই অভিযোগের ভিত্তিতে জেলা কার্য-নির্বাহী কমিটি আনসার ক্যাম্প সংলগ্ন জেলা কার্যালয়ে সভা করে ১৫ নেতার পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তাদেরকে কোথাও দলীয় পদ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম বলেন, যদি তারা সন্তোষজনক জবাব দিতে না পারে, তাহলে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হবে। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা কোনভাবেই মেনে নেওয়া হবে না। এটি দলীয় বেঈমানীর সমতুল্য।

সভায় জেলা ও উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy