প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ২:৪২ পিএম (ভিজিট : ৩৮৯)

X
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী হাজীপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে দুই স্কুল ছাত্র প্রাণ হারিয়েছে। এ সময় অপর ছাত্র গুরুতর আহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত সকলেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪), আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহাবি (১৪) ও জিয়ার আলীর ছেলে সাইফ আলী মোটর সাইকেল যোগে সকাল ৭টার দিকে দৌলতখালী মাদ্রাসা মোড় এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষে তিনজন মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দৌলতখালী-কিশোরীনগর রাস্তার হাজীপাড়া নামক এলাকায় জনৈক আজমের বাড়ির সামনে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আহত রহমত আলী ও মোহাম্মদ সাহাবীকে মৃত ঘোষণা করেন। এবং সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে তার পরিবার জানিয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, দুই স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং সাইফ নামে আহত অপর ছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।