মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে উত্তম গোয়ালা (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সে জগদীশপুর চা

2026-02-07T15:15:51+00:00
2026-02-07T15:15:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৪৬)
X

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে উত্তম গোয়ালা (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সে জগদীশপুর চা বাগানের অনিল গোয়ালার ছেলে।

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ৬ ফেব্রুয়ারি গভীর রাতে জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর এলাকার বাসিন্দা। উত্তম গোয়ালা ভুক্তভোগীর প্রতিবেশী হওয়ায় বাড়িতে যাতায়াতের সুবাদে প্রেমের প্রস্তাব দেয়। গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে অভিযুক্ত তার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে আবারও একই কায়দায় ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক থাকায় র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গ্রেফতার করেন। র্যাব -৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম জানান পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy