প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম (ভিজিট : ৪৯)

X
লক্ষ্মীপুরের রায়পুরের দেশীয় অস্ত্রসহ কালু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে আটক করা হয়। কালু একই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা ও পুরাতন অটোরিকশা মেরামতের কাজ করে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে পুরাতন অটোরিক্সা মেরামতের গ্যারেজ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় গ্যারেজের মালিক কালু চৌকিদারকে আটক করা হয়।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, আটক ব্যাক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এধরনের আরও অস্ত্র তৈরী করছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয়।