মদনে লুৎফুজ্জামান বাবরের সমর্থনে মিছিল

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র

2026-02-07T18:31:03+00:00
2026-02-07T18:31:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মদনে লুৎফুজ্জামান বাবরের সমর্থনে মিছিল
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মদন উপজেলা সদরের বৈষ্যপাড়া মোড় হতে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার বিএনপির নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুর রেজ্জাক বাদল, ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ূন কবীর, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহান চৌধুরী, খোকন তালুকদার, বাবুল তালুকদার, নান্টু চৌধুরী রফিক চৌধুরী প্রমুখ। 

বক্তরা বলেন, ভাটি অঞ্চলের সিংহপুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিগত সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৭ বছর কারান্তরীন ছিলেন। এলাকার উন্নয়নের রূপকার লুৎফুজ্জামান বাবরকে ১২ ফেব্রুয়ারী বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করে পূর্নমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। লুৎফুজ্জামান বাবরকে বিশাল ভোটে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। 
                                                                                 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy