প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:০৯ পিএম (ভিজিট : ৯৫)

X
শেরপুরের শ্রীবরদীতে কৃষি জমিতে পানি দিতে গিয়ে কৃষি সেচযন্ত্রের তারে বিদ্যুতায়িত হয়ে হাবিবর রহমান শিয়ালু (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের আসান্দিপাড়া গ্রামে। মৃত হাবিবর রহমান শিয়ালু ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিয়ালু শনিবার (০৭ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৮টার দিকে বাড়ির পাশে ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে দিনারের কৃষি সেচযন্ত্রের সাহায্যে পানি দিতে যায়। এলাকাবাসীর ধারণা সেচযন্ত্রের সুইচ না থাকায় হুকের সাহায্যে ডাইরেক্ট সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুপুরে এলাকাবাসী তার লাশ ক্ষেতে দেখতে পেয়ে লাশ বাড়িতে আনে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এব্যাপারে দিনারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই। শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম জানান, এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।