শান্তিগঞ্জে খেলাফত মজলিসের গণসংযোগ

শান্তিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়

2026-02-08T14:33:51+00:00
2026-02-08T14:33:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে খেলাফত মজলিসের গণসংযোগ
শান্তিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৬৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিন ব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। 

শনিবার  উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বড়মোহা গ্রামে গণসংযোগ শেষে উঠান বৈঠক করেন এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। পরে ডুংরিয়া বাজার ও গ্রামে গণসংযোগ করেন তিনি। 

বিকাল ৪টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের ভমভমী বাজারে গণসংযোগ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব বীরগাঁও ইউনিয়নে বীরগাঁও বাজারে স্থানীয় এলাকাবাসীর রিকশা প্রতীকের সমর্থনে আয়োজনে সমাবেশে বক্তব্য দেন তিনি। 

রাত সাড়ে ৮টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামবাসীর আয়োজনে, রিকশা প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য দেন এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। রাত সাড়ে ১০টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল পয়েন্টে উঠান বৈঠক করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মাওলানা নুর উদ্দীন, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, মাওলানা সিরাজুল হক, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি কাজী মাও. মো. জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, পাথারিয়া ইউনিয়ন সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী, হাফিজ মাওলানা ওবায়দ উল্লাহ, হাফিজ জুনাইদ কবির, মাষ্টার কফিল উদ্দীন, ফিরিজ আলী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মুসলিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা ফারুক আহমেদ, হরিপুর গ্রামের গ্রীস প্রবাসী সাজু মিয়া, জাকারিয়া, মাওলানা সওকত হোসাইন, হাফিজ মঈনুল হাসান, মাওলানা জাকির হোসেন, মাওলানা শামিদুল হক সহ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy