পূর্বধলায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার পুর্বধলায় বিভিন্ন স্তরের লোকজনদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময়

2026-02-08T15:05:14+00:00
2026-02-08T15:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার পুর্বধলায় বিভিন্ন স্তরের লোকজনদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে গত শনিবার ৭ (ফেব্রæয়ারি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, মো: তরিকুল ইসলাম।  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনে অংশগ্রহনকারী জোট বা দল মনোনীত প্রার্থী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর্মি ক্যাম্প প্রধান, ক্যাপ্টেন মোঃ আওরঙ্গজেব, অতিরিক্ত পুলিশ সুপার-রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  ওয়াহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার-জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন, জামায়াত মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা, উপেজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আয়বায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওঃ নূরুল ইসলাম হাকিমী, পুর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, যুগান্তরের সাংবাদিক তৌহিদুল কবির রাসেল প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা যাতে স্বাভাবিক থাকে এবং ভোটাররা যাতে নির্ভিঘেœ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে প্রত্যাশা করেন। 
আর্মি ক্যাম্প প্রধান ক্যাপ্টেন মোঃ আওরঙ্গজেব বলেন, সেনাবাহিনীর নিয়মিত টহলটিম পর্যবেক্ষনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষন করছে। বর্তমানে অনেককিছুতে স্বাভাবিক মনোভাব প্রকাশ করলেও একটি আবাধ গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সামনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।  
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান খান বলেন, পূর্বধলায় ১২ তারিখে শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমান বলেন, জাতি একটি সুন্দর নির্বাচনে জন্য মুখিয়ে আছে।  শান্তিপুর্ণ উৎসব মুখর পরিবেশে একটি অবাধ গ্রহন যোগ্য নির্বাচন সম্পন্নের জন্য প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। ১২ তারিখ একটি সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যাকে চায় সেই বিজয়ী হয়ে আসবে। এজন্য প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকদের প্রতি সকল নির্বাচনী বিধি বিধান মেনে চলার আহবান জানান এবং সকল ধরনের তথ্য দিয়ে সযোগিতা করার আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy