নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬ দিন বন্ধ ​

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) টানা ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা

2026-02-08T15:09:31+00:00
2026-02-08T15:09:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬ দিন বন্ধ ​
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৬৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) টানা ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এই বিশেষ ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজসমূহের পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে।

​রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী কার্যক্রম ও যাতায়াতের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ে কোনো বিভাগ বা ইনস্টিটিউট পরীক্ষা গ্রহণ করতে পারবে না।

​ছুটি শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচী সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট থেকে পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।#০৮.০২.২০২৬#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy