গাইবান্ধায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জুলাই গণভোট ঐক্য প্যানেলের প্রচারণা

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গাইবান্ধায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে জুলাই গণভোট

2026-02-08T16:37:51+00:00
2026-02-08T16:37:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জুলাই গণভোট ঐক্য প্যানেলের প্রচারণা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গাইবান্ধায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে জুলাই গণভোট ঐক্য প্যানেল। ‘আমরাই বাংলাদেশ’ শিরোনামে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

গণভোট ঐক্য প্যানেলের নেতৃবৃন্দ পাড়া-মহল্লা, চায়ের দোকান, শ্রমিক জনতা এবং চরাঞ্চলের ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন।

বালাসী নৌবন্দরে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে গণভোট ঐক্য প্যানেলের নেতারা এ প্রতিবেদককে জানান, গাইবান্ধা জেলা সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন জেলার সাতটি উপজেলায় ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা যোনায়েদ, সদর উপজেলার উদাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. কাবিল উদ্দীন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের জনতার দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক এবং গণভোট ঐক্য প্যানেলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এবি পার্টি ফুলছড়ি উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণভোট ঐক্য প্যানেলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জনগণ কী ধরনের সুফল পাবে, তা আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরছি। আমরা আশাবাদী, গণভোটে হ্যাঁ বিজয়ী হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy