প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ২৩৫)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী রবিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলার নিমতলাবাজার, চরগুলগুলিয়া, বাসাইল, চরের গাও পূর্বপাড়া, বালুর চর, খাসকান্দি বেগম বাজার ও পলাশপুর এলাকায় গণসংযোগ চালিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পথসভায় তিনি উপস্থিত জনসাধারণের কাছে নিজের ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত, বেকারত্ব দূরীকরণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।