গাইবান্ধায় জুলাই গণভোট ঐক্য প্যানেলের হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি দপ্তরগুলো গণভোট হ্যাঁ এর পক্ষে লিফলেট, পোস্টার, ফেস্টুন ব্যানারে

2026-02-08T17:40:55+00:00
2026-02-08T17:40:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় জুলাই গণভোট ঐক্য প্যানেলের হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৬৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি দপ্তরগুলো গণভোট হ্যাঁ এর পক্ষে লিফলেট, পোস্টার, ফেস্টুন ব্যানারে প্রচার চালাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় জুলাই গণভোট ঐক্য প্যানেল গাইবান্ধায় হ্যাঁ ভোটের পক্ষে ‘আমরাই বাংলাদেশ’ শিরোনামে ব্যাপক প্রচার করছে। গণভোট হ্যাঁ এর পক্ষে গণভোট ঐক্য প্যানেলের নেতৃবন্দ পাড়ায়, মহল্লায়, চায়ের দোকানে, শ্রমিক-জনতাসহ চরাঞ্চলের ভোটারদেরকে উদ্বুদ্ধ করছে। 

বালাসী নৌবন্দরে গণভোট ঐক প্যানেলের নেতৃবৃন্দ এ প্রতিবেদককে জানান, গাইবান্ধা জেলা সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন ৭টি উপজেলায় ৩১ জানুয়ারী থেকে ১০ ফেব্রæয়ারী পর্যন্ত এ প্রচার প্রচারণা চলবে। হ্যাঁ ভোট ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা যোনায়েদ, সদর উপজেলার উদাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. কাবিল উদ্দীন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য জনতার দল মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক, গণভোট ঐক্য প্যানেলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও এবি পার্টি ফুলছড়ি উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ। 

সাইফুল ইসলাম বলেন, হ্যাঁ বিজয়ী হলে জনগণ কি সুফল পাবে তা আমরা সবার মাঝে উপস্থাপন করছি। আশাকরি গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy