নারায়ণগঞ্জ-৪ আসনের কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি

2026-02-08T18:01:21+00:00
2026-02-08T18:01:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ-৪ আসনের কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ২১৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারী) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন। 

মামলায় অভিযোগ করা হয়, “'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে 'নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল' অনলাইন পত্রিকায় মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর দায়িত্বরত রিটার্নিং অফিসার তাকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ওই ঘটনায় মনির কাসেমীর ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি রাত ১১টার দিকে ডিলিট করা হয়। তবে মনির হোসাইন কাসেমীর নামীয় আরেকটি ফ্যান ফেইসবুক পেইজ আইডি নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম নামে পোস্ট করা মানহানিকর ভিডিওটি এখনও পোস্ট আকারে রয়েছে।”

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy