ব্ল্যাকমেইলিংয়ের জেরে চা দোকানির হত্যাকাণ্ডে দম্পতি গ্রেপ্তার

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোপনে গোসলের ভিডিও

2026-02-08T18:36:48+00:00
2026-02-08T18:36:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্ল্যাকমেইলিংয়ের জেরে চা দোকানির হত্যাকাণ্ডে দম্পতি গ্রেপ্তার
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩৬১)
X

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোপনে গোসলের ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ব্ল্যাকমেইলিং ও অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে প্রতিবেশী দম্পতি আসাদুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি খাতুন শনিবার (৭ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম উদ্দিন প্রতিবেশী বৃষ্টি খাতুনের গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি সহ্য করতে না পেরে বৃষ্টি তার স্বামী আসাদুল ইসলামকে জানান। এরপর দুজনে মিলে জসিমকে হত্যার পরিকল্পনা করেন।

স্বীকারোক্তিতে বৃষ্টি খাতুন জানান, পরিকল্পনা অনুযায়ী আসাদুল ইসলাম চুয়াডাঙ্গার দশমাইল বাজার থেকে ঘুমের ওষুধ সংগ্রহ করেন। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বৃষ্টি কৌশলে জসিমকে তাদের বাড়িতে ডেকে নেন এবং ঘুমের ওষুধ মিশ্রিত শরবত পান করান। জসিম অচেতন হয়ে পড়লে আসাদুল ও বৃষ্টি গামছা দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন।

দিনভর লাশ ঘরে লুকিয়ে রাখার পর গভীর রাতে পাশের ট্যাংরাখালী মাঠের একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি ফেলে রেখে আসেন তারা।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন করতে সক্ষম হয়। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy