পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল

2026-02-08T18:53:31+00:00
2026-02-08T18:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। 

এসময়  নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের নির্বাচন পরিচালক নওশাদ আলী, জেলা খেলাফত মজলিশের সভাপতি ফজলুল হক শাহ্ চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, নিয়ামপুত উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন ও সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy