নারায়ণপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন নারায়ণপুর গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি

2026-02-09T10:54:14+00:00
2026-02-09T10:54:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ১১১)
X

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন নারায়ণপুর গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সী। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ কামরুজ্জামান টুটুল মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক আসলাম মুন্সী এবং মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাওসার মাস্টার। 

এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন। মহারাজপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

গণসংযোগ কর্মসূচির আয়োজন করেন গ্রীস প্রবাসী এলান মুন্সী।

গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখুন। আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিন।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy