শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে কর্মশালা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি

2026-02-09T17:51:38+00:00
2026-02-09T17:51:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে কর্মশালা সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪৪৭)
X

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ  ফলিত পুষ্টি  গবেষণা  ও প্রশিক্ষণ  ইনস্টিটিউট ( বারটান) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ  কর্তৃক আয়োজিত উপজেলায় দুই গ্রুপে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে কর্মশালা সম্পন্ন হয়েছে। 

শনিবার সকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালা পরিচালনা করেন, সুনামগঞ্জ আঞ্চলিক বারটানের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মো. মুশফিকুছ সালেহীন। 

উক্ত প্রশিক্ষণে সেশন বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যয়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি (৩০ জন) এবং কৃষক–কৃষাণী (৩০ জন) নিয়ে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy