প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম (ভিজিট : ২৫৮)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সোমবার বিকালে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছিল।
মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে জনতার বাঁধ ভাঙ্গা জোয়ারের সৃষ্টি হয়। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল টক অব দি টাউন।
উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ¦ কে এম হুমায়ুন কবির, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জামাল উদ্দিন খান মিলন, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ শামীম মৃধা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মো. মামুন বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল ও মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী প্রমূখ।
প্রায় ২০ সহা¯্রাধীক জনতার জনসভায় রুহুল আমিন দুলাল তার বক্তব্যে তার প্রতিদ্বন্ধী সাবেক ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর, রাতের ভোটের এমপি ডা. রুস্তম আলী ফরাজীকে (চরমোনাইর হাতপাখা প্রতীকের প্রার্থী) উদ্দেশ্য বলেন ভোটি কেন্দ্রে কারচুপি হলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। নির্বাচিত হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা সহ মঠবাড়িয়াকে চাাঁদাবাজ, মাদক ও কিশোরগ্যাং মুক্ত করা হবে তিনি জনতার নিকট অংগীকার করেন।