দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতিদ্বন্দ্বীরা স্বাধীনতা ও দেশবিরোধী শক্তি: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “দুর্ভাগ্যের বিষয়

2026-02-09T20:41:46+00:00
2026-02-09T20:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতিদ্বন্দ্বীরা স্বাধীনতা ও দেশবিরোধী শক্তি: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১১০)
X

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “দুর্ভাগ্যের বিষয় হলো—আমরা এমন একটি শক্তিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো অবদান ছিল না; বরং তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, “১৯৭১ সালে একদিকে ছিল স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম, অন্যদিকে ছিল দাসত্বের শৃঙ্খল। আমাদের প্রতিদ্বন্দ্বীরা সেদিন দাসত্বের শৃঙ্খলকেই আলিঙ্গন করেছিল। শুধু তাই নয়, তারা আমাদের কম বয়সী মা-বোনদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা-বোনদের সম্মান ও ইজ্জত সেদিন তারা নিলামে তুলেছিল। এমনকি আমাদের মুক্তিযোদ্ধাদের পাকবাহিনীর হাতে হত্যা করার জন্যও তুলে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে তারা একই চেহারায় আবির্ভূত হয়ে ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিল ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার অপচেষ্টা, অন্যদিকে ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তারা কখনোই গণতন্ত্রের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেনি; বরং সব সময় ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছে।”

চরফ্যাশনের উন্নয়ন প্রসঙ্গে নুরুল ইসলাম নয়ন বলেন, “আমি ইতোমধ্যে তারেক রহমানকে চরফ্যাশনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে চরফ্যাশনে একটি মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণ করা হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy