সেনবাগে ধানের শীষের পক্ষে শোডাউন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

প্রচারণার শেষ দিনে বিশাল শোডাউন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।সোমবার সন্ধ্যার পর উপজেলার গাজীরহাট

2026-02-09T21:28:47+00:00
2026-02-09T21:28:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে ধানের শীষের পক্ষে শোডাউন
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

প্রচারণার শেষ দিনে বিশাল শোডাউন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

সোমবার সন্ধ্যার পর উপজেলার গাজীরহাট বাজারে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের ধানের শীষ প্রতীকের সমর্থনে উক্ত শোডাউন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ডমুরুয়া ইউনিয়ন ধানের শীষের কো-অর্ডিনেটর ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো ইলিয়াছ, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার মনি,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, যুবদল নেতা জিয়া উদ্দিন, সাইফুল ইসলাম, ওমর ফারুক,স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ। 

এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক ধানের শীষের সমর্থক উপস্থিত ছিলেন।
 
সন্ধ্যার পর গাজীরহাট পূর্ব বাজার থেকে একটি বিশাল মিছিল ধানের শীষ স্লোগানে মুখরিত করে ডমুরুয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পূণরায় গাজীরহাট বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান এবং প্রতিপক্ষের যে কোন উস্কানীমূলক কার্যক্রমে ধৈর্য্য ধরে থাকার আহবান জানান। 

এছাড়া উপজেলার ছাতারপাইয়া, কানকিরহাট, সেনবাগ পৌরসভা, ছমির মুন্সীর হাট, সেবার হাটে সহ বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল শোডাউন অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy