ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড প্রদান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম (ভিজিট : ১৬৮)

X
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে একটি প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘন করে প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ বিতরণ করার অপরাধে চরভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বরাত আলী (২২)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।