সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রয়োজনে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময়

2026-02-10T15:48:26+00:00
2026-02-10T16:08:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রয়োজনে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৪:০৮ পিএম  (ভিজিট : ৯০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ নির্বাচন কাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি। সভা শেষ হয় দুপুর দেড়টায়।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুষ্ঠু ও নিরাপদ হবে।”

তিনি আরও বলেন, “আগে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারতেন না। এবার প্রয়োজনে তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রে সমস্যা সৃষ্টি হলে কঠোর হাতে তা দমন করা হবে। নির্বাচনে বাধাদানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

বোরকা পরে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশনা দিয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নারী আনসার সদস্য থাকবে। প্রয়োজনে তারাই যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র‌্যাব ও কোস্টগার্ডের মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি ও নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy