প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম (ভিজিট : ২৩৭)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে ৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও: মো: মাহফুজুর রহমানের মধ্যে।
বড় এই দুই দলের দুই প্রার্থীই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কারবারী বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে এ এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত এমপি প্রাথী ফজলে হুদা বাবুল। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব ঘোষণা দেন।
আগামী প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে এই দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল কাজের উদ্যোগ নিবেন এবং দক্ষ যুব সমাজ গঠনের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে দুনীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে কাজ করবেন। মহাদেবপুর বদলগাছী উপজেলাকে তিনি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি মুল প্রতিন্দ্বীতায় না আসতে পারলেও এ আসনের জয় পরাজয়ে নিয়ামক শক্তি হতে পারেন বলে ধারনা করছেন অনেক ভোটার।
এ আসনে প্রতিন্দ্বীতাকারী অপর প্রাথীরা হলেন বাসদ মনোনীত কালিপদ সরকার(মই), বিএনএফ মনোনীত আবদুল্লাহ আল মামুন সৈকত(টেলিভিশন), জাতীয় পাটি মনোনীত মাসুদ রানা( লাঙ্গল), ইসলামী আন্দোলন মনোনীত নাছির বিন আজগর (হাতপাখা), সাদ্দাম হোসেন স্বতন্ত্র (জাহাজ)।
আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।পুরুষ ভোটার ২১৯,৮৩১ জন, মহিলা ভোটার ২২০৯৫৪ জন।