পঞ্চগড়ে ২৮৭টি ভোট কেন্দ্রের দায়িত্বে ৩,৭৩১ জন আনসার ও ভিডিপি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম (ভিজিট : ১৩০)

X
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের ২৮৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তিন হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য।
প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৩ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ১৬০টি কেন্দ্রে ৩ জন ও সাধারণ কেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। এ সময় ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপ পরিচালক এস এম রায়হান হেলালসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন