ঝিনাইগাতীতে বাফা গুদামের ঠিকাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সারের বাফা গুদামের ঠিকাদার আব্দুল হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে ।ট্রাক মালিক ও

2026-02-10T19:05:07+00:00
2026-02-10T19:05:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে বাফা গুদামের ঠিকাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৮৯)
X

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সারের বাফা গুদামের ঠিকাদার আব্দুল হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে ।

 ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন । জানা যায় গত মাসে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ঝিনাইগাতী বাফা গুদামের ঠিকাদার আব্দুল হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে লিখিত দরখাস্ত দায়ের করা হয়েছে যার ফলে বাফা গুদামে ট্রাক লোড বন্ধ করে দেয়া হয় টাকার কারণে । প্রতি গাড়ি আগে ২৫০ টাকা এবং বর্তমানে ৫০০টাকা হালিমকে চাঁদা দেয়া হয় । 

এ টাকা দিতে ট্রাক চালকরা অসম্মতি প্রকাশ করলে গাড়ি লোড বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ করলেও তার কোন প্রতিকার পায়নি । ট্রাক চালকরা জানান আগে ঠিকাদারের সময়ে কোন টাকা দিতে হয় নাই এখন কিষের চাঁদা দিতে হবে আমরা হালিমকে কোন টাকা দিতে পারবো  না  জানিয়ে এর প্রতিকার চায় । এ ব্যাপারে ঠিকাদার আব্দুল হালিম জানান আমি কোন টাকা নেই না । 

তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গুদামে হট্রগোল করার চেষ্টা করছে । টাকা নেওয়ার কোন প্রমান তারা দেখাতে পারবে না । আমি নিয়ম মোতাবেক গুদামের কার্যক্রম পরিচালনা করছি বলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । গুদামের ব্যবস্থারপক(প্রশাসন) ইনচার্জ মুহাম্মদ আদিলুজ্জামান আজ মঙ্গলবার জানান বিষয়টি আমাদের আওতায় নেই তবুও আমি মিমাংসার জন্যে চেষ্টা চালিয়ে আসছি । 

গাড়ি লোড হচ্ছে জানিয়ে বলেন আমি উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ভিডিও দিতে পারবো না তবে আজ থেকে কোন টাকা নেওয়া হবে না বলে চালকদের জানিয়ে দিরয়েছেন ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy