ভৈরব নদে ঘাটে বাঁধা রশি ছিঁড়ে ডুবে গেছে কয়লাবাহী জাহাজ

সারাবাংলা

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি আরাফাতের নূর ডুবে গেছে ।যশোরের অভয়নগর উপজেলায়

2026-02-10T20:38:25+00:00
2026-02-10T20:38:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভৈরব নদে ঘাটে বাঁধা রশি ছিঁড়ে ডুবে গেছে কয়লাবাহী জাহাজ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি আরাফাতের নূর ডুবে গেছে  ।


যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদে এমভি আরাফাতের নূর নামের ওই জাহাজ ডুবে যায়। জাহাজে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল।

দক্ষিণ আফ্রিকা থেকে ওই কয়লা আমদানি করে আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেদোয়ান কবির বলেন, কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়া মশরহাটী এলাকায় মীরবাড়ি ঘাটে নোঙর করা অবস্থায় ছিল। সেখানে ঘাটের সঙ্গে জাহাজ রশি দিয়ে বাঁধা ছিল। সোমবার রাতে সেই রশি ছিঁড়ে জাহাজের ভেতরে পানি ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। জাহাজে ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। জাহাজটি থেকে কয়লা উদ্ধারের কাজ চলছে। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণ হবে না বলে তিনি দাবি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা ৮৫০ মেট্রিক টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ৩০ জানুয়ারি সকালে ছোট কার্গো জাহাজ এমভি আরাফাতের নূর কয়লা বোঝাই করে রওনা দেয়। ৩১ জানুয়ারি বিকেলে জাহাজটি অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গতকাল সন্ধ্যায় জাহাজটি উপজেলার মশরহাটী এলাকায় আনা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে জাহাজ থেকে কয়লা আনলোড করার কথা ছিল। গতকাল সোমবার রাতে নদে ভাটা ছিল। রাত সাড়ে ১২টার দিকে ভরা ভাটার সময় হঠাৎ রশি ছিঁড়ে জাহাজটি নদের মাঝখানে চলে যায়। এরপর জাহাজটি কাত হয়ে পানি উঠতে থাকে। এতে কার্গোর হ্যাচে ও ইঞ্জিনে পানি ঢুকতে শুরু করে। জাহাজটি দ্রুত নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রাত একটার দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়। জাহাজে থাকা কয়লার দাম ১ কোটি ৩০ লাখ টাকা।

ডুবে যাওয়া জাহাজটির মাস্টার রেজাউল আলম  কে বলেন, মশরহাটী এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করা জাহাজটিতে ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লা নামানোর অপেক্ষায় ছিল জাহাজটি। গতকাল রাতে ভাটার সময় নদে পানি একেবারেই কমে যায়। রাত সাড়ে ১২টার দিকে জাহাজটি রশি ছিঁড়ে নদের মাঝখানে গিয়ে কাত হয়ে যায়। এরপর নদে জোয়ার শুরু হয়। এ সময় জাহাজে দ্রুত পানি উঠতে শুরু করে। রাত একটার দিকে জোয়ারে জাহাজটি নদের পানিতে ডুবে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy