ভিপি নুর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির সমর্থিত এবং ডাকসুর সাবেক ভিপি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ট্রাক

2026-02-11T12:39:22+00:00
2026-02-11T12:39:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিপি নুর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২৪০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির সমর্থিত এবং ডাকসুর সাবেক ভিপি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ট্রাক মার্কার প্রার্থী নুুরুল হক নুর এর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সংবাদ সম্মেলন করেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়ন নির্বাচনী নলখোলা কার্যালয় এ দশমিনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন এর ঘোড়া মার্কার প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসেনর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন ভোটারদেরকে কালো টাকা প্রদান, বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হ্যান্ড মাইক দিয়ে মিছিল, নিজেদের অফিস ও কর্মীদের বাসগৃহে নিজেরা আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, অবৈধ ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট প্রদান এবং সমগ্র নির্বাচন এলাকার ভোট কেন্দ্র দখলের আশঙ্কা করছি। প্রশাসনের কাছে দাবী জানাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছে সে সব মামলার সঠিক তদন্ত করা হলে মিথ্যা মামলা প্রমানিত হবে এবং সকল নেতাকর্মীরা অব্যহতী পাবে।  আপনারা সবাই ধৈর্য ধারন করুন বিজয় আমাদের সুনিশ্চিত এবং কাছাকাছি। তিনি আরো বলেন-সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থকে ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন-দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আলীম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফকরুজ্জামান বাদল,  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ওহাব চৌধুরি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক রতন ও দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মোল্লা প্রমূখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy