দুই পক্ষের সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর, আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম

2026-02-11T12:48:01+00:00
2026-02-11T12:48:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই পক্ষের সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর, আহত ৪
দিনাজপুর-৫ আসন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৭৪)
হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত
X

হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের (ধানের শীষ) সমর্থকদের একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের নিউকলোনী ধুপিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—পার্বতীপুর জাতীয়তাবাদী হকার্স দলের সাধারণ সম্পাদক মজিদ হোসেন ওরফে মজনু, তাঁর স্ত্রী বর্ষা (২২), রাজু (৩৫) ও রাজুর স্ত্রী রুমা (৩০)। তাঁদের মধ্যে মজনু ও রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের হলদীবাড়ি হাসপাতালে ভর্তি করেন। পরে দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হলদীবাড়ি হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হারুনুজ্জামান বলেন, আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হকের সমর্থক এবং বিএনপির বহিষ্কৃত কয়েকজন নেতা-কর্মীসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে জাতীয়তাবাদি হকার্স দলের সম্পাদক মজনুর বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়িতে ভাঙচুর করা হয় এবং বাড়ির নারী সদস্যদের মারধর করা হয়।


তবে অভিযোগ অস্বীকার করে তালা প্রতীকের প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক বলেন, সামান্য উত্তেজনাকে বড় করে দেখিয়ে একটি ভিন্ন পরিস্তিতি সৃষ্টি করার চেষ্ঠা চলছে।


এদিকে উপজেলা বিএনপির সহসভাপতি ও পার্বতীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন,দলের সব পদ-পদবী হারার পর এখন “নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তালা প্রতীকের সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন।”

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy