চট্টগ্রামে ভোটের মাঠে কাজ করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাচট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা

2026-02-11T16:48:40+00:00
2026-02-11T16:48:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ভোটের মাঠে কাজ করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩০)
X




নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নির্বাচনি আচরণবিধি জারির পর থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরো চট্টগ্রাম জেলাজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ১১৫ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও মুভমেন্টের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে কিছু অর্থ জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।



জাহিদুল ইসলাম মিঞা বলেন, এবারের নির্বাচনে প্রশাসনের লক্ষ্য শুধু ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা নয়, বরং ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন- সেটি নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার।

সীতাকুণ্ড ও রাউজানের মতো গুরুত্বপূর্ণ এলাকাসহ জেলার প্রতিটি উপজেলাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ স্বস্তিকর রয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। ভোটাররা জেলার এক হাজার ৯৬৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy