প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ১৫৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ দুপুরে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংসদীয় আসনে বিএনপি জামায়াত, জাতীয় পাটি সহ বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন করতে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইনশৃৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন।
এবার গাইবান্ধা- গোবিন্দগঞ্জ সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৪৬ হাজার তিন শ চুরাশি জন। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬শ ১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭শ ৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। উপজেলায় ভোটকেন্দ্র ১৪২টি।