মাছের খামারে মিলল বোমা তৈরির সরঞ্জাম

নাঙ্গলকোট প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটেমৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জি আাই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনাস্থল

2026-02-11T20:02:09+00:00
2026-02-11T20:02:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাছের খামারে মিলল বোমা তৈরির সরঞ্জাম
নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ১২৩)
X

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটেমৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জি আাই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গন্ধক, মইন্জাল, ফুয়েল পেপার, সিলেকশান পাথর, ২ শতাধিক খালি জর্দার কৌটা ও শতাধিক জি আাই পাইপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। 

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কি না তা বিশেষজ্ঞ পরীক্ষা করালে বলা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy