ঢাবি এবং আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, সফট স্কিল উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিটি ডিভিশনের মধ্যে বুধবার (১১

2026-02-11T20:41:23+00:00
2026-02-11T20:41:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঢাবি এবং আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১১৫)
X

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, সফট স্কিল উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিটি ডিভিশনের মধ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ডাকসু জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাঃ মুহিউদ্দীন খান, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ ও ডাকসু’র সদস্যবৃন্দ এবং আইসিটি বিভাগের যুগ্মসচিব মুর্তুজা জুলকার নাঈন নোমান, মো: মজিবর রহমান ও মোঃ রশিদুল মান্নাফ কবীর উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপন, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান, ইনোভেশন হাব স্থাপন, আইসিটি ডিভিশনে ইন্টার্নশিপের সুযোগ প্রদান ও জব ফেয়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতি আরও সুসংহত করার লক্ষ্যে এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ গত ১১ নভেম্বর আইসিটি বিভাগে “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা  হয়েছিলো ।

সেমিনারে আইসিটি বিভাগ ও এর বিভিন্ন প্রকল্প, এটুআই-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধিতে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি যৌথভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন। এসময় ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই কেন্দ্র থেকে জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও করসহ সরকারের শতাধিক সেবা পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন। দালাল চক্রের দৌরাত্ম্য ও নানাবিধ হয়রানি রোধ এবং ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy