পাকুন্দিয়ায় জাল ভোট দিতে গিয়ে আটক ১
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম (ভিজিট : ১৩৩)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে গিয়ে ওমর ফারুক (১৮) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে ১০৫ নং চর পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়৷ সে চর পাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
জানা যায়, ওমর ফারুক জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।