সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভীড়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর

2026-02-12T17:17:52+00:00
2026-02-12T17:17:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভীড়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সিরাজগঞ্জ-২ আসনের তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও ধানবান্ধি সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন।

উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।

জীবনের প্রথম ভোট দিতে এসে তরুণী কারিমুন নাহার বলেন, “ছোটবেলা থেকে বাবা–মায়ের সঙ্গে ভোটের গল্প শুনেছি। আজ নিজেই ভোটার হিসেবে কেন্দ্রে এসে খুব ভালো লাগছে। নিজের ভোট নিজে দিতে পেরে গর্বিত।”

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে নারী ভোটার রয়েছেন ৩ হাজার ১২৮ জন।

জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। গত নির্বাচনের তুলনায় এবার জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন।

মোট ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টি ঝুঁকিপূর্ণ এবং ৪৬৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৩৭৪ জন সেনাসদস্য, ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ এবং ১২ হাজার আনসার সদস্য। পুলিশ সদস্যদের কাছে রয়েছে প্রায় ৩০০টি বডি-ওয়ার্ন ক্যামেরা।

প্রশাসনের দাবি, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy