প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম (ভিজিট : ৩৯)

X
শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মহিলা কেন্দ্রে গাজীপুর-৩ (শ্রীপুর-সদর একাংশ) আসনে এক নারী ভোটার এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে পরে জানতে পারেন, তার ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়।
এই ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হারেছা খাতুন এবং দুই পোলিং কর্মকর্তা মাসুম খান ও সালমা আক্তারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর ইউএনও সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, লাকী বেগম নামের ভোটার এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যান, কিন্তু দেখেন ভোট ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তিনি অভিযোগ জানালে নির্বাচন কমিশন দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে।
শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্ত করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ওই নারী ভোটারের ভোট ‘টেন্ডার ভোট’ হিসেবে গ্রহণ করা হয়েছে।