চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে সাতটি ককটেল বিস্ফোরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চৌদ্দগ্রামে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন

2026-02-12T17:45:15+00:00
2026-02-12T17:45:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে সাতটি ককটেল বিস্ফোরণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৭২)
X

চৌদ্দগ্রামে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ভোটাররা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেনাবাহিনী মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন।

চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছানা উল্লাহ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

প্রিসাইডিং অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল। কোনো একটি পক্ষ সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে এমন ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পাশেই সেনাবাহিনী থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy