‘কেন্দ্রে এসে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে’

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনের এক ভোট কেন্দ্রের জাল ভোটের অভিযোগ তুলেছেন এক নারী।আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয়

2026-02-12T18:14:50+00:00
2026-02-12T18:14:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কেন্দ্রে এসে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৮৫)
X

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনের এক ভোট কেন্দ্রের জাল ভোটের অভিযোগ তুলেছেন এক নারী।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই নারী ভোটার নিজের ভোট দিতে না পেরে এই অভিযোগ করেন।

অভিযোগকারী নারীর নাম ইশরাত পারভিন। তিনি নগরীর ওয়ার্লেস কলোনীর ৫ নং লেইন এলাকার বাসিন্দা। তবে বর্তমান হালিশহর বি ব্লক ৯ নং লেইন এলাকায় থাকেন। 

তিনি বলেন, ‘এটা কোন ধরনের নিয়ম? এখন সুশৃঙ্খলভাবে ভোট হবে, তবুও আমি গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে। পরে আবার ওনারা আমার পেপার ঠিক করে ভোট দিতে দিছে।

এ বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিফাত-উর-রহমান বলেন, ‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই ঘটেছে। পরে ওনার ভোটটা টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক- গণনা হবে না) হিসেবে নেওয়া হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy