সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির মিলনের বাজিমাত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে

2026-02-13T16:58:17+00:00
2026-02-13T16:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির মিলনের বাজিমাত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৯৮)
X

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

ফলে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন বিজয় অর্জন করেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী তার নিজ কেন্দ্রেও জয়লাভ করতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয় মিছিল, আনন্দ র‌্যালি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা এ সাফল্য উদযাপন করেন। 

নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ছাতক-দোয়ারাবাজারবাসীর বিজয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy