লাখাইয়ে ধানের শীষ বিজয়ী

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই লাখাইয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন ও

2026-02-13T17:02:05+00:00
2026-02-13T17:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে ধানের শীষ বিজয়ী
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৭৪)
X

কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই লাখাইয়ে  উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন ও গনভোট ২০২৬।

হাওর বেষ্টিত মফস্বলের এই জনপদে ৪৩ টি ভোট কেন্দ্রের ২৭৪ বুথে সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত চলে ভোট। 

উপজেলা নির্বাচন প্রকাশিত তথ্য অনুযায়ী ৩১ হাজার ৪শত ৮৬ ভোটে বেসরকারি লাখাইয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষ প্রতীকের আলহাজ্ব জিকে গউছ।

নিকটতম দাঁড়িপাল্লা প্রতিকে অধ্যক্ষ কাজি মহসিন আহমেদ ১৫ হাজার ৯শত ৫১ এবং অন্যান্যরা মোমবাতি ৩ হাজার ৩শত, হাতপাখা ৪ হাজার ৩ শত ২৩, ছড়ি ৪৩ ভোট পান।

লাখাইয়ে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া
দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাক আসনে নির্বাচিত কোনো আনন্দ মিছিল না কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন মসজিদে বিএনপির উদ্দ্যেগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

এসময় আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধান মন্ত্রি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy