প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ৭:০৪ পিএম (ভিজিট : ৭৯)

X
গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে এক অগ্নিকান্ডে ৬০টি বসতঘর এবং ঘরে থাকা ফ্রিজ, খাট ও আলমারীসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া কেনাকাটা গলি এলাকায় বৃহস্পতিবার রাত পৌণে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুনে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ২ কোটি টাকার মালপত্র উদ্ধার করেছে দমকল কর্মীরা বলেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মামুন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌণে ৯টার দিকে ভোগড়া কেনাকাটা গলিতে প্রথমে স্থানীয় আবুল হাসেমের মালিকাণাধীন বাড়িতে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বেরুতে দেখে এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। আগুন দ্রæত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবংপাশের আশরাফুল সরকারের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো কাজে লাগে। পরে প্রায় ৪০মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়েছে।
এতে ৬০বসত ঘর ও ঘরে থাকা ফ্রিজ, টিভি, খাট ও আলমারীসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে পাশের আরো ২০০টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির হাত রক্ষা করা গেছে।
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।