টেন্ডারবাজি চাঁদাবাজিসহ কোনো ধরনের জুলুম বরদাশত করা হবে না: শরীফুল আলম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে কড়া

2026-02-14T12:53:44+00:00
2026-02-14T12:53:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টেন্ডারবাজি চাঁদাবাজিসহ কোনো ধরনের জুলুম বরদাশত করা হবে না: শরীফুল আলম
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম।

নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন-ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা কোনো ধরনের জুলুম বরদাশত করা হবে না।

বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রথম বক্তব্যে শরীফুল আলম বলেন, ‘মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। আমি কেবল দলের ভোটে নয়, বরং সর্বস্তরের মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছি।’ প্রায় ২০ মিনিটের দীর্ঘ বক্তব্যে তিনি নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেন।

মাদকমুক্ত ভৈরব-কুলিয়ারচর গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘ভৈরব ও কুলিয়ারচরে কোনো মাদক ব্যবসা থাকতে দেব না। যারা এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত, তারা এখনই এগুলো ছেড়ে দিন। আপনারা সৎ পথে আসুন, আমি আপনাদের কর্মসংস্থানে সহযোগিতা করব।’ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচনের আগে নিজের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করে তিনি বলেন, আমি আমার নেতাকে বলেছিলাম ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে পাস করব। আজ আমি দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছি।

কিশোরগঞ্জ-৬ আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বাজিমাত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন মাত্র ৪৪ হাজার ৯৫ ভোট। প্রায় ১ লাখ ৪৩ হাজারেরও বেশি ভোটের এই ব্যবধান সারাদেশের মধ্যে সর্বোচ্চ হিসেবে আলোচিত হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy