‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে পুরোনো দিনের ‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের সশস্ত্র

2026-08-07T18:25:07+00:00
2026-08-07T18:25:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৭)
এ ঘটনায় ভেঙে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা
X

এ ঘটনায় ভেঙে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে পুরোনো দিনের ‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে বৃদ্ধ ছামাদ মোল্লা ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 

ভয়াবহ এ ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও কান্নার পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে নিরাপত্তাহীনতার উদ্বেগ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের ছামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পরিবার সূত্রে জানা গেছে, রাত তখন গভীর। দিনের ক্লান্তি শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। চারপাশে ছিল নীরবতা। এমন সময় হঠাৎ বাড়ির দরজায় হামলা চালায় একদল ডাকাত। দরজা ভেঙে ঘরে প্রবেশের জন্য তারা ব্যবহার করে বহু পুরোনো দিনের কৃষি উপকরণ ‘ঢেঁকি’।

ডাকাতরা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করার পর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। বৃদ্ধ ছামাদ মোল্লা ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলা হয়। কারও গলায় ছুরি ধরে, আবার কারও সামনে অস্ত্র তাক করে ভয় দেখানো হয়।

প্রাণের ভয়ে পরিবারের সদস্যরা তখন অসহায় হয়ে পড়েন। চোখের সামনে ঘরের জিনিসপত্র তছনছ হতে দেখলেও ডাকাতদের ভয়ে কেউ কোনো ধরনের প্রতিরোধ করার সাহস পাননি।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পরও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক কাটেনি। গভীর রাতের সেই ভয়াবহ মুহূর্তের কথা মনে করে তারা এখনও আতঙ্কিত। যে ঘরটি পরিবারের কাছে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত ছিল, সেই ঘরেই সশস্ত্র ডাকাতদের তাণ্ডবের ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে ‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙে ডাকাতির ঘটনা অত্যন্ত বিরল। নব্বইয়ের দশকের আগের পুরোনো দিনের কৌশল ব্যবহার করে এমন ডাকাতির ঘটনায় তারা বিস্মিত ও আতঙ্কিত। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনায় এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভয় তৈরি হতে পারে।

স্থানীয়দের অনেকেই বলেন, রাতে মানুষ যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তখন একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেওয়া অত্যন্ত ভয়ংকর ঘটনা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ডাকাতির খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।

এ ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত ডাকাতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি পরিদর্শন করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।”

ওসি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy