বগুড়ায় দুইদিনের ব্যবধানে ফের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় আবারও ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। টানা দুই দিনে শহরে তিনটি পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু ও একজন

2026-02-14T16:49:19+00:00
2026-02-14T16:55:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় দুইদিনের ব্যবধানে ফের ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৫৫ পিএম  (ভিজিট : ১২১)
X

বগুড়ায় আবারও ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। টানা দুই দিনে শহরে তিনটি পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হওয়ায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে দুর্বৃত্তদের হামলায় মো. ফাহিম (১৯) গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হন। পরে স্বজনরা তাকে সিএনজি যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় নিজ পিতার গ্যারেজ থেকে আলিফ (১৬) নামে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে কাটনারপাড়া এলাকায় শুভ সরকার (২২) নামে এক যুবকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরপর দুই দিনে তিনটি ছুরিকাঘাতের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জাতীয় নির্বাচনের পর হঠাৎ ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy