সাতক্ষীরা-১ আসনের এমপিকে পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনা

তালা প্রতিনিধি

সারাবাংলা

পাটকেলঘাটা বাজার বণিক সমিতি-এর পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা প্রদান

2026-02-14T18:58:53+00:00
2026-02-14T18:58:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা-১ আসনের এমপিকে পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনা
তালা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

পাটকেলঘাটা বাজার বণিক সমিতি-এর পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন তিনি।

বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বক্তব্য রাখেন। 

তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছি, এখন আমি কোন দলের এমপি নয়, তালা কলারোয়ার সকল শ্রেণি পেশা দলমত নির্বিশেষে সকলের এমপি। আপনাদের কাছে দেয়া অঙ্গীকার সর্বাত্মক পালনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম।

এ সময় আরও বক্তব্য দেন বাজার বণিক সমিতির হাজী আব্দুস সোবহান, মীর জামাল, কেশব সাধু, গোবিন্দ সাধু ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা  প্রদান করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন।

সংবর্ধনা শেষে তিনি পাটকেলঘাটা বাজারে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy