জামানত হারানো প্রার্থীরা হলেন- শাহজাহান আলী তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক) ও শাহিনুল ইসলাম (জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক)।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনের ১১৮টি কেন্দ্রে মোট বৈধ ভোট ছিল ২,৩৯,৫৯৬ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের ১২.৫% (অর্থাৎ আট ভাগের একভাগ) ভোট প্রয়োজন। উল্লিখিত দুই প্রার্থী প্রয়োজনীয় ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।