সরিষাবাড়ীতে সকল কেন্দ্রেই বিজয়ী হয়েছেন বিএনপির ফরিদুল কবীর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল

2026-02-15T15:21:05+00:00
2026-02-15T15:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরিষাবাড়ীতে সকল কেন্দ্রেই বিজয়ী হয়েছেন বিএনপির ফরিদুল কবীর
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৩:২৭ পিএম  (ভিজিট : ৮৬)
মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম)
X

মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম) বড় ব্যবধানে সকল কেন্দ্রেই বিজয়ী হয়েছেন। সরিষাবাড়ী ১৪১ আসনে ৮৮টি কেন্দ্রের ৮৮টিতেই বিজয়ী হয়েছেন তিনি। 

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত নির্বাচনের সরিষাবাড়ী উপজেলার সকল কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শামীম তালুকদার মোট ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড. মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট। যা জেলার অন্য ৬টি আসনের তুলনায়ও উল্লেখযোগ্য।

এমনকি জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়ালের নিজ এলাকার আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৫৫২ ভোট, বিপরীতে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট। ব্যবধান হয়েছে ১ হাজার ১৬২ ভোট। এই ফলাফল স্থানীয় জনগণের ব্যাপক আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিএনপি নেতা-কর্মীরা।

জামালপুর জেলায় বিএনপির প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করলেও সরিষাবাড়ীতে প্রতিটি কেন্দ্রে জয়ের এই রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রমাণ। প্রাপ্ত তথ্য অনুসারে জামালপুর-৪ আসনের ফলাফল জেলার মধ্যে ভোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যান্য বিজয়ীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই অর্জন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য বিশাল দায়িত্ব। আমি সরিষাবাড়ী ও জামালপুরের উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy