প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : ৬৪)

X
উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে নয় সদস্যের এ কমিটি নির্বাচিত হয়। পরে প্রথম সভায় নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ শাকিল হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন- মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।
উইকিমিডিয়া বাংলাদেশের যাত্রা শুরু হয় উইকিপিডিয়া ব্যবহারকারী ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে। ২০১১ সালের ৩ অক্টোবর এটি Wikimedia Foundation এর ৩৯তম স্বীকৃত চ্যাপ্টার হিসেবে অনুমোদন পায়। পরে ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এটি একটি অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত হয়।
সংগঠনটির লক্ষ্য হলো উন্মুক্ত জ্ঞানচর্চা প্রসার এবং সবার জন্য জ্ঞানপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা। উইকিপিডিয়া ও অন্যান্য উইকি প্রকল্পে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে জ্ঞানভিত্তিক সম্প্রদায় গড়ে তুলতে উইকিমিডিয়া বাংলাদেশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।