সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের

2026-02-15T17:58:22+00:00
2026-02-15T17:58:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৬২)
X

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।

ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী কাজী আলাউদ্দীনের সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার-সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর, শিমুল মীরসহ কয়েকজন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন হামলায় অংশ নেন।

তবে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy