জামালপুরে ভিসির পদত্যাগ দাবির আন্দোলনে হট্টগোল

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়েনিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, বৈষম্য সৃষ্টির অভিযোগে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবির আন্দোলনকে কেন্দ্র করে

2026-02-15T20:15:26+00:00
2026-02-15T20:15:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জামালপুরে ভিসির পদত্যাগ দাবির আন্দোলনে হট্টগোল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

জামালপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, বৈষম্য সৃষ্টির অভিযোগে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবির আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে হট্টগোল হয়েছে। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দফায় দফায় এই ঘটনা ঘটে। এতে পরীক্ষা দিতে পারেনি ওই বিশ্ব বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে প্রবেশ গেটে তালা দিয়ে গেটের সামনে অবস্থান করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় তারা বলেন, ৫ আগষ্ট এর পরে শহীদের রক্তের উপর দিয়ে  নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে। ডিপিপির নামে কালক্ষেপন হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের অর্থ অপচয় হয়েছে এবং কর্মপরিবেশ নষ্ট হয়েছে। প্রশাসনের ছত্রছায়ার নিয়োগ বাণিজ্য অব্যহত আছে। প্রশাসন চুক্তিভিত্তিক সকল নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে এবং প্রক্টার সাদিকুর রহমান, প্রভোস্ট ফরাদ আলী ও মৌসুমী আক্তার, মাহবুব আলম জনসংযোগ কর্মকর্তা, সহকারী রেজিস্টার আহসান হাবিব, হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ একাধিক ব্যাক্তির মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলেছেন। স্বজন প্রীতির মাধ্যমে ভিসির সহযোগিতায় প্রো-ভিসির লোকদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। 

পরে আন্দোলনকারীরা  ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবি জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের ব্যানার খুলে ও গেটের তালা ভেঙ্গে ফেলেন। 

তারা বলেন, সাধারণ কোন শিক্ষার্থী এ আন্দোলনের সাথে জড়িত না। তাদের অযৌক্তিক আন্দোলন কে যৌক্তিক দেখানোর জন্য ব্যানারে তাদের নাম ব্যবহার করা হয়েছে। পরে দুপুরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ব বিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

আলোচনার এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষক, সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনে কারণে আজ সারাদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পরিক্ষায় অংশ নিতে পারেনি প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী।

এ বিষয়ে প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রত্যেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরবর্তীতে বিষয়টি সমাধান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy