ধনবাড়ীতে বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক চেয়ারপার্সন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা ও

2026-02-16T13:45:18+00:00
2026-02-16T13:45:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ২৪৫)
X

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক চেয়ারপার্সন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা ও নব নির্বাচিত এমপিদের শুকরিয়াতানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল আয়োজন করা হয়। মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউজ্জামান মুরাদ সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সহ সভাপতি ও মুশুদ্দি ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী আব্দুল মোতালেব, ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ ফজলুল হক, মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী আল রাজী মিনু এবং বিএনপি নেতা জামিল হায়দার টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সদ্য নির্বাচিত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নব নির্বাচিত এমপির জন্য ধনবাড়ী ওলামা দলের অগ্রণী ভূমিকা পালনকে সম্মান জানানো হয়। পাশাপাশি বক্তারা ইতিহাস ও ঐতিহ্যের মধুপুর ও ধনবাড়ী উপজেলার উন্নয়নে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর কাছে নব নির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব অনাম স্বপন কে মন্ত্রী পদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখা ও ইউনিয়ন শাখাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy